Click here to cheak name in voler list
১. অনলাইনে ভোটার তালিকায় নাম চেক করার পদ্ধতি
নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার নাম চেক করতে পারবেন।
ধাপগুলো:
অফিসিয়াল ওয়েবসাইটে যান – National Voters’ Service Portal
সেখানে Search in Electoral Roll অপশনটি নির্বাচন করুন
দুইভাবে সার্চ করা যায়:
EPIC Number দিয়ে
নাম, জন্মতারিখ, জেলা ইত্যাদি দিয়ে
তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন
Search বাটনে ক্লিক করুন
যদি আপনার নাম ভোটার তালিকায় থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার তথ্য স্ক্রিনে দেখা যাবে।
২. মোবাইল অ্যাপ দিয়ে চেক করার পদ্ধতি
আপনি মোবাইল অ্যাপ ব্যবহার করেও সহজে ভোটার তালিকা চেক করতে পারেন।
এর জন্য ব্যবহার করতে পারেন Voter Helpline App।
পদ্ধতি:
Google Play Store থেকে Voter Helpline App ডাউনলোড করুন
অ্যাপটি ওপেন করুন
Search Your Name in Electoral Roll অপশন নির্বাচন করুন
আপনার নাম বা EPIC নম্বর দিন
সার্চ করুন
৩. অফলাইনে কিভাবে চেক করবেন
যদি অনলাইনে করতে না পারেন, তাহলে অফলাইনে চেক করা যায়।
আপনার এলাকার Booth Level Officer (BLO) এর সাথে যোগাযোগ করুন
নিকটবর্তী নির্বাচন অফিসে যান
তারা আপনার ভোটার তালিকায় নাম আছে কিনা দেখে জানিয়ে দেবে
কেন ভোটার তালিকায় নাম চেক করা জরুরি?
ভোট দেওয়ার সময় সমস্যা এড়াতে
নাম ভুল বা বাদ পড়লে সংশোধনের জন্য আবেদন করতে
নিজের EPIC Number জানা থাকে